রাজধানীর উত্তরায় দায়িত্ব পালনরত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিদর্শক আমিন কবির সাংবাদিক আমিনুল ইসলামকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তিনি বলেন— “সেক্টরের দিকে তাকায়েন না, ঝামেলায় পড়ে যাবেন। কয়দিন ধরে সাংবাদিকতা করেন? আপনার চেয়ে বড় বড় সাংবাদিক এসে আমার টেবিলে বসে থাকে। আপনাদের মতো সাংবাদিককে চেনা আছে।”
বুধবার ২৭ আগস্ট দুপুর আনুমানিক ১.২০ মিনিটের দিকে উত্তরা রাজউক ভবনের তিনতলায় ঘটনাটি ঘটে। উত্তরা ৬ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ৬ নম্বর হাইজ ভবনের নির্মাণ কাজে অনিয়ম সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকের সঙ্গে এমন দুর্ব্যবহার করেন পরিদর্শক আমিন কবির। এ সময় তিনি সাংবাদিককে দেখে নেয়ারও হুমকি দেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উত্তরা এলাকায় বিভিন্ন ভবন নির্মাণে রাজউকের নীতিমালা অমান্য করে কাজ চলছে। এর আগেও একই সেক্টরের ইশাখা এভিনিউতে ইউএসবি স্পেশালাইজড হাসপাতালের ভবন নির্মাণে একাধিক অনিয়মের অভিযোগ উঠলেও পরিদর্শক আমিন কবির কোন পদক্ষেপ নেননি। বরং ‘দেখতেছি, দেখবো’ বলে সময়ক্ষেপণ করেছেন।
পরিদর্শকের এমন হুমকিমূলক আচরণে সাংবাদিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন