ব্যাংকক: ফাঁস হওয়া এক ফোনালাপকে কেন্দ্র করে থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করার রায় দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। আদালত রায়ে জানিয়েছে, ওই ফোনালাপ নৈতিক লঙ্ঘনের শামিল।
কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে সীমান্ত বিরোধ মেটাতে করা আলাপে পেতংতার্নকে সেনাবাহিনীকে সমালোচনা ও রাজনৈতিক প্রতিপক্ষকে তুষ্ট করার চেষ্টা করতে শোনা যায়। ফোনালাপটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
পরবর্তীতে পেতংতার্ন ক্ষমা চেয়ে জানান, এটি ছিল “আলোচনার কৌশল।” তবে ক্ষুব্ধ সেনেটররা তার পদত্যাগ দাবি করে আদালতে আবেদন করেন।
থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্নকে সরানো থাইল্যান্ডের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পরিবারটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২০০৮ সালের পর এ নিয়ে পঞ্চমবার আদালতের রায়ে থাইল্যান্ডে কোনো প্রধানমন্ত্রী পদ হারালেন, যা দেশটিকে ফের রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন