নজর বিডি
প্রকাশ : শনিবার, ৩০ আগস্ট ২০২৫

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠনের তিন দফা দাবিতে মহাসমাবেশ

ঢাকা: প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই মহাসমাবেশের উদ্বোধন করা হয়।

সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সহকারী শিক্ষকরা সমাবেশস্থলে যোগ দিতে থাকেন। মহাসমাবেশে রাজনৈতিক নেতারাও উপস্থিত আছেন।

তিন দফা দাবি
১. সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
২. প্রধান শিক্ষকের শূন্য পদ ১০০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ।
৩. ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে বিবেচনা না করা।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, তাদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, "আজকের মহাসমাবেশে রাজনৈতিক নেতারাও একাত্মতা প্রকাশ করবেন। এর মধ্যে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এবি এম ফজলুল করিম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।"

শামছুদ্দীন মাসুদ আরও জানান, সরকার যদি দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো পূরণ না করে তবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠনের তিন দফা দাবিতে মহাসমাবেশ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৫

featured Image

ঢাকা: প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই মহাসমাবেশের উদ্বোধন করা হয়।

সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সহকারী শিক্ষকরা সমাবেশস্থলে যোগ দিতে থাকেন। মহাসমাবেশে রাজনৈতিক নেতারাও উপস্থিত আছেন।

তিন দফা দাবি
১. সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
২. প্রধান শিক্ষকের শূন্য পদ ১০০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ।
৩. ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে বিবেচনা না করা।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, তাদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, "আজকের মহাসমাবেশে রাজনৈতিক নেতারাও একাত্মতা প্রকাশ করবেন। এর মধ্যে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এবি এম ফজলুল করিম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।"

শামছুদ্দীন মাসুদ আরও জানান, সরকার যদি দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো পূরণ না করে তবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত