নজর বিডি
প্রকাশ : শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আশুলিয়ায় কভার্ডভ্যান চালক হত্যায় জড়িত ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

আশুলিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ সিমেন্ট কোম্পানির কভার্ডভ্যান চালক শামীম হোসেন হত্যাকাণ্ডে জড়িত ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

তিনি জানান, গত সোমবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইলে সিমেন্টবোঝাই কভার্ডভ্যান লুটের উদ্দেশ্যে চালককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এসময় চালক গুরুতর আহত হলে তারা ট্রাক লুট না করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত চালক শামীম হোসেনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বজন মামলা দায়ের করলে আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ যৌথভাবে তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আশুলিয়া, সাভার ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়ায় কভার্ডভ্যান চালক হত্যায় জড়িত ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৫

featured Image

আশুলিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহ সিমেন্ট কোম্পানির কভার্ডভ্যান চালক শামীম হোসেন হত্যাকাণ্ডে জড়িত ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

তিনি জানান, গত সোমবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইলে সিমেন্টবোঝাই কভার্ডভ্যান লুটের উদ্দেশ্যে চালককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এসময় চালক গুরুতর আহত হলে তারা ট্রাক লুট না করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত চালক শামীম হোসেনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বজন মামলা দায়ের করলে আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ যৌথভাবে তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আশুলিয়া, সাভার ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত