নজর বিডি

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প, নিহত ১,৪১১

আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার রাতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪১১ জনে। সরকারি মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

৬ মাত্রার এই ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিত কাউকে পাওয়া যায় কি না, সেই আশায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

তবে দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তান প্রায়শই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। বিশেষত হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে, সেখানে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প, নিহত ১,৪১১

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার রাতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪১১ জনে। সরকারি মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

৬ মাত্রার এই ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ। ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিত কাউকে পাওয়া যায় কি না, সেই আশায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

তবে দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তান প্রায়শই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। বিশেষত হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে, সেখানে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত