গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রায় অর্ধশতাব্দী বেদখলে থাকার পর অবশেষে নিজস্ব জমি ফিরে পেয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থানা পুলিশ ৪ একর ৭ শতাংশ জমি বুঝে নেয়।
থানার সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর কোটালীপাড়া থানা ভবনের পাশের পরিত্যক্ত জমিতে কয়েকটি পরিবার আশ্রয় নেয়। তারা তখন থানায় বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দিনমজুরি ভিত্তিতে কাজ করতেন। পরে তাদের আত্মীয়স্বজনও একই জমিতে বসতবাড়ি নির্মাণ করে। দীর্ঘদিন ধরে মোট ১৩টি পরিবার এ জমি দখল করে বসবাস করে আসছিল।
থানা কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিয়ে জমি ছাড়ার অনুরোধ জানালেও পরিবারগুলো গড়িমসি করছিল। সম্প্রতি পুলিশের সঙ্গে আলোচনার পর গত শনিবার ওই পরিবারগুলো দখল ছেড়ে চলে যায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জমিটি আনুষ্ঠানিকভাবে থানার দখলে আসে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন,
“আমরা প্রায় ৫০ বছর পর আমাদের জমি বুঝে পেয়েছি। এতে থানার আবাসন সংকট নিরসনে নতুন সম্ভাবনা তৈরি হলো। জমি ফিরে পাওয়ায় এখন পুলিশ সদস্যদের জন্য আবাসিক ভবনসহ প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা সম্ভব হবে।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন