নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

মুকসুদপুর প্রেসক্লাবের সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী বিল চান্দায় মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে নৌ ভ্রমণ-২০২৫ অনুষ্ঠিত হওয়ার পর প্রেসক্লাবের সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া। এতে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা, ধর্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক মো: বাবুল শেখ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া এবং আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদ আহম্মেদ মিয়া বলেন, মুকসুদপুর প্রেসক্লাব সবসময় সাংগঠনিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন। পরিশেষে তিনি মুকসুদপুর প্রেসক্লাবের সকল সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সাংবাদিকরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুর প্রেসক্লাবের সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী বিল চান্দায় মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে নৌ ভ্রমণ-২০২৫ অনুষ্ঠিত হওয়ার পর প্রেসক্লাবের সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া। এতে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা, ধর্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক মো: বাবুল শেখ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া এবং আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদ আহম্মেদ মিয়া বলেন, মুকসুদপুর প্রেসক্লাব সবসময় সাংগঠনিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন। পরিশেষে তিনি মুকসুদপুর প্রেসক্লাবের সকল সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সাংবাদিকরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত