নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা বিক্রিতে অস্বীকৃতি জানানোয় মো. জনি চৌধুরী (২৫) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ও তার পরিবার রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়।
সংবাদপত্র বিতরণ ও ডিস লাইন সংযোগের কাজ করে জীবিকা নির্বাহ করেন জনি। গত ২৯ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া পৌর এলাকার ছাত্ররা গ্রামের বাসিন্দা মো. বাশার শেখ (৪৪) তাকে ইয়াবা বিক্রিতে জড়াতে চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে বাশার শেখ কিল-ঘুষি ও লাথি মারেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। প্রকাশ্যে হত্যার হুমকিও দেন তিনি। এ ঘটনায় জনির শরীরে জখমের চিহ্ন দেখা দিয়েছে।
জনি অভিযোগ করেন, বাশার শেখ হুমকি দিয়ে বলেছেন, “তুই আমার কথা না শুনলে এলাকা ছাড়া করে দেব, এমনকি প্রাণে মেরে ফেলব।”
ঘটনার পর জনি চৌধুরী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জনির পিতা আজিবর চৌধুরীসহ কয়েকজন প্রত্যক্ষদর্শীর নামও উল্লেখ করা হয়েছে।
তবে অভিযুক্ত বাশার শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি জনিকে শুধু ধাক্কা দিয়েছি, মাদকের অভিযোগ সত্য নয়।”
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন