নজর বিডি
প্রকাশ : বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

 নিরঙ্কুশ জয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান শিবির সভাপতির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।”

এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডাকসুর বিভিন্ন পদে শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশভাবে জয় লাভ করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

 নিরঙ্কুশ জয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান শিবির সভাপতির

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।”

এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডাকসুর বিভিন্ন পদে শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশভাবে জয় লাভ করে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত