জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথানিয়মে জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কাজ শুরু হয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদের মধ্যে ১৯টির ভোট গণনা শেষ হয়েছে। বাকি দুটি হলে ভোট গণনা চলছে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ভোট গণনাও অব্যাহত রয়েছে এবং এটি নিরবচ্ছিন্নভাবে চলবে যতক্ষণ না পুরো প্রক্রিয়া শেষ হয়।
নির্বাচন কমিশন আশা করছে, শুক্রবার রাতের মধ্যেই ভোট গণনা সম্পন্ন করে যথারীতি ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ভোট গণনা কাজে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে আসেন। সেখানে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোক নেমে আসে। তার জানাজা ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতার কারণে ভোট গণনার কাজে কিছুটা বিলম্ব হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সহযোগিতা প্রদর্শনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন