নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ডুমুরিয়া, খুলনা – ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শেখ মাহতাব হোসেন):
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শৈলমারি সুইসগেট এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে শনিবার সকাল ১০টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুল রহমান।

জেলা প্রশাসক বলেন, জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের বিরূপ প্রভাব, নদী খাল দখল এবং মানবসৃষ্ট কারণে বিভিন্ন পোল্ডারে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তিনি জানান, সরকারী দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব।

https://nazarbd.com/archives/14495

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল ফারুক ও উজ্জ্বল কুমার সেন, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসান ইবনে আমিন। এছাড়া পুলিশের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকরাও বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক পরিদর্শন করেন বিল ডাকাতিয়ার শোলমারী সুইসগেট, যেখানে পলি জমে স্লুইসগেট বন্ধ থাকায় পানি নিষ্কাশনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তিনি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প স্থাপন এবং নদী তলদেশের রেগুলেটর খোলা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ডাকাতিয়া বিলসহ লোয়ার শোলমারি ও সালতা নদীর পলি ভরাট হওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, যার ফলে ২৪টি পোল্ডার এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। সভায় অংশগ্রহণকারীরা মিলিতভাবে সমাধান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।

সভায় সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ডুমুরিয়া, খুলনা – ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শেখ মাহতাব হোসেন):
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শৈলমারি সুইসগেট এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে শনিবার সকাল ১০টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুল রহমান।

জেলা প্রশাসক বলেন, জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের বিরূপ প্রভাব, নদী খাল দখল এবং মানবসৃষ্ট কারণে বিভিন্ন পোল্ডারে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তিনি জানান, সরকারী দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব।

https://nazarbd.com/archives/14495

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল ফারুক ও উজ্জ্বল কুমার সেন, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসান ইবনে আমিন। এছাড়া পুলিশের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকরাও বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক পরিদর্শন করেন বিল ডাকাতিয়ার শোলমারী সুইসগেট, যেখানে পলি জমে স্লুইসগেট বন্ধ থাকায় পানি নিষ্কাশনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তিনি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প স্থাপন এবং নদী তলদেশের রেগুলেটর খোলা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ডাকাতিয়া বিলসহ লোয়ার শোলমারি ও সালতা নদীর পলি ভরাট হওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, যার ফলে ২৪টি পোল্ডার এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। সভায় অংশগ্রহণকারীরা মিলিতভাবে সমাধান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।

সভায় সঞ্চালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত