দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুতে শুরু হলো আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ প্রযুক্তিতে গাড়ি থামানো ছাড়াই টোল পরিশোধ করা যাবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় ইটিসি সেবা চালু করা হয়েছে। এ উদ্যোগের ফলে যানবাহনের গতি বাড়বে এবং সময় সাশ্রয় হবে।
ইটিসি ব্যবহারের জন্য গাড়িচালকদের প্রথমে ট্রাস্ট ব্যাংকের ‘ট্যাপ’ অ্যাপ থেকে ‘ডি-টোল’ অপশন দিয়ে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে গিয়ে প্রথমবার ট্যাগ রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন দিয়ে চলাচল করতে পারবেন। এ সময় টোল ফি স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। ফলে কোনো যানজট ছাড়াই দ্রুত সেতু পার হওয়া যাবে।
ভবিষ্যতে শুধু ট্যাপ অ্যাপ নয়, অন্যান্য আর্থিক অ্যাপ থেকেও সেবা গ্রহণের সুযোগ থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই এ জন্য ইতোমধ্যে বিভিন্ন ফিনটেক প্ল্যাটফর্ম যুক্ত করার কাজ শুরু করেছে।
সেতু কর্তৃপক্ষ আশা করছে, ইটিসি প্রযুক্তি চালুর ফলে পদ্মা সেতুতে টোল আদায়ে সময় ও জনবল কম লাগবে, একই সঙ্গে ব্যবহারকারীর ভোগান্তিও অনেকটা হ্রাস পাবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন