রাজধানীর তুরাগ থানার দলিপাড়া এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবু তাহের খান (আবুল) তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব হাজী মোস্তফা জামানের যৌথ সিদ্ধান্তে এ পদে তাঁকে মনোনীত করা হয়।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) মহানগর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরাগ থানা বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে আবু তাহের খান আবুল যথাযথ ভূমিকা রাখবেন বলে বিএনপি আশাবাদ ব্যক্ত করছে।

আবু তাহের খান আবুল তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও বারবার কারা নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। তিনি এ এম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক এবং দলিপাড়া জামি'আ ইমদাদিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক।
তাঁকে যুগ্ম আহ্বায়ক করায় দলিপাড়া এলাকার সর্বস্তরের জনগণ, এ এম স্কুল অ্যান্ড কলেজ পরিবার ও দলিপাড়া জামি'আ ইমদাদিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন