ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫:
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল করা হয়েছে। মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ৫৫৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন এবং অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এর আগের দিন সোমবার (১৫ সেপ্টেম্বর) এনবিআর আরও ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছিল। কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত রদবদল চলছে।
এছাড়া, এনবিআর বিলুপ্তির আন্দোলনে জড়িত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন দপ্তরে টানা কয়েক মাস ধরে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
অন্যদিকে, মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা গাজীপুর কর অঞ্চলের সার্কেল-৪ এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন