নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন শেষে পুরোনো কাজে ফিরবেন: প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন আয়োজন শেষ করে নিজের পুরোনো কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

কথোপকথনে ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আইএমএফ প্রধান বলেন, “অল্প সময়েই আপনি অনেক কিছু করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন দেশকে এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন।”

আইএমএফ প্রধান বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী পদক্ষেপের পর রিজার্ভ পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে প্রশংসা করেন।

কৃতজ্ঞতা জানিয়ে ড. ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ করে আমার আগের কাজে ফিরে যাবো।”

জর্জিয়েভা বলেন, শক্ত অবস্থানে যেতে হলে রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সংস্কার জরুরি। জবাবে ড. ইউনূস জানান, “আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।”

বৈঠকে উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এর মধ্যে নেপালে জেন-জি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ বিশেষভাবে আলোচনায় আসে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন শেষে পুরোনো কাজে ফিরবেন: প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন আয়োজন শেষ করে নিজের পুরোনো কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

কথোপকথনে ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আইএমএফ প্রধান বলেন, “অল্প সময়েই আপনি অনেক কিছু করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন দেশকে এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন।”

আইএমএফ প্রধান বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী পদক্ষেপের পর রিজার্ভ পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে প্রশংসা করেন।

কৃতজ্ঞতা জানিয়ে ড. ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ করে আমার আগের কাজে ফিরে যাবো।”

জর্জিয়েভা বলেন, শক্ত অবস্থানে যেতে হলে রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সংস্কার জরুরি। জবাবে ড. ইউনূস জানান, “আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।”

বৈঠকে উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এর মধ্যে নেপালে জেন-জি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ বিশেষভাবে আলোচনায় আসে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত