মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ রাঢ়ীখালে গাছ কেটে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় করিম মিয়া। তিনি আঃ গফুর মিয়ার ছেলে।
অভিযোগে করিম মিয়া উল্লেখ করেন, মৃত মজিদ খানের ছেলে মোঃ শামীম খান, সাঈদ খান ও সাঈদ খানের ছেলে মোঃ তুরজয় দীর্ঘদিন ধরে তার জমি দখলের হুমকি দিয়ে আসছে।
এর সর্বশেষ পর্ব ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে। করিম মিয়ার নিজস্ব জায়গায় থাকা হিজল, কড়ই, আকাশি ও আমসহ প্রায় ১২টি গাছ কেটে নিয়ে যায় অভিযুক্তরা। কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত সাঈদ খান বলেন, “এটা আমাদের নিজস্ব জমি। আমি শুধু হিজল গাছের ডালপালা কেটেছি। গাছ কাটার অভিযোগ ভিত্তিহীন।”
তবে ভুক্তভোগী করিম মিয়া এ দাবি অস্বীকার করে বলেন, “গাছগুলো আমার লাগানো। জমি দখলের পাঁয়তারা করতেই এভাবে গাছ কেটে নেওয়া হয়েছে।”
শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর আঃ রাজ্জাক জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন