স্টাফ রিপোর্টার, ঢাকা | ১৮ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর উত্তরা এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তিন নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—এইচ এম নোমান রেজা (২৯), ফারিয়া আক্তার তমা (২০) ও তানজিল হোসেন (২৫)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে তাদের বিমানবন্দর থানায় স্থানান্তর করা হয়।
অভিযোগের বিবরণে জানা যায়, চাঁদাবাজির অভিযোগে রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গত ৬ জুলাই এইচ এম নোমান রেজা বিমানবন্দর থানায় রিয়াজের ভগ্নিপতি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে এক রাত গভীর রাতে নোমান ও তার সহযোগীরা পুলিশ নিয়ে রিয়াজের উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসায় যান।
ঘটনার সময় রিয়াজের ভাগ্নি জানালে পুলিশ ফিরে যায়, তবে নোমান ও তার সহযোগীরা বাইরে অবস্থান করতে থাকে। কিছুক্ষণ পর তারা জোরপূর্বক বাসায় প্রবেশ করে এবং নোমান নিজেকে "ছাত্র সমন্বয়ক" পরিচয় দিয়ে বলেন, ১০ লাখ টাকা দিলে দেলোয়ারকে মামলার হাত থেকে বাঁচানো যাবে।
এজাহারে রিয়াজ আরও উল্লেখ করেন, তারা চাঁদা না দিলে নানা রকম ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরে বাধ্য হয়ে তিনি সাড়ে পাঁচ লাখ টাকা জোগাড় করে নোমানের সহযোগী তানজিল হোসেনের হাতে দেন। বাকি সাড়ে চার লাখ টাকা পরদিন বিকেলে দেওয়ার শর্ত দেওয়া হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি তাসলিমা বলেন, “চাঁদাবাজির অভিযোগে নোমান রেজাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”
গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রেরণ করা হয়েছে।
তথ্যসূত্র: উত্তরা পশ্চিম থানা ও গোয়েন্দা বিভাগ।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন