গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী দিয়ে শুরু হয়ে বিজয়া দশমী পর্যন্ত (২ অক্টোবর) চলবে এবারের পূজা। উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ২৯৮টি মণ্ডপে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ চলছে দিনরাত।
পূজা নির্বিঘ্ন করতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, আনসার-ভিডিপি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন, যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয়। ইতিমধ্যেই গোপালগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসক মিলনায়তনে পূজা উদযাপন কমিটি, পুরোহিত, ইমাম, মোয়াজ্জেম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস জানিয়েছেন, সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন করা হবে এবং তিনি আশা প্রকাশ করেন, মা দুর্গা সবাইকে শান্তি ও কল্যাণে রাখবেন।
মুকসুদপুর থানার পরিদর্শক শীতল চন্দ্র পাল বলেন, প্রতিটি মণ্ডপের অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন চলছে। পূজার এক সপ্তাহ আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে সতর্কতা অবলম্বন করবে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন