নজর বিডি

প্রয়াত সাংবাদিক শিবলীর স্মরণ সভায় সাংবাদিকরা জাতির বিবেক- কফিল উদ্দিন

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক ও সত্যের পূজারী। সমাজের দর্পণ ও আয়না হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকতার মূল লক্ষ্য।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী ভূতের আড্ডা রেস্টুরেন্টে প্রয়াত চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর স্মরণে তার রূহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শিবলী ছিলেন সৎ ও সাহসী সাংবাদিক। আজকের প্রেক্ষাপটে তাঁর মতো সাংবাদিক খুবই প্রয়োজন। তাঁর জীবন থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নিতে হবে।”

উত্তরা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ স্মরণ সভায় বক্তৃতা করেন তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুল ইসলাম আতিক, ঢাকা-১৮ আসনের জামায়াতের এমপি প্রার্থী আশরাফুল হক, খেলাফত মজলিসের প্রার্থী সাইফুদ্দিন খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার হোসেন, ডাকসু ২০২৫-এর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ. ইসলাম চন্দন প্রমুখ।

বক্তারা বলেন, শিবলী সত্য প্রকাশে ছিলেন আপোসহীন। তাঁর অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা প্রেসক্লাবের সভাপতি, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য মনির হোসেন জীবন, মমতাজ উদ্দিন খোকন, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ফরিদ আহমেদ নয়নসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যরা।

আলোচনা শেষে মরহুম তরিকুল ইসলাম শিবলীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রয়াত সাংবাদিক শিবলীর স্মরণ সভায় সাংবাদিকরা জাতির বিবেক- কফিল উদ্দিন

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক ও সত্যের পূজারী। সমাজের দর্পণ ও আয়না হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকতার মূল লক্ষ্য।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী ভূতের আড্ডা রেস্টুরেন্টে প্রয়াত চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর স্মরণে তার রূহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শিবলী ছিলেন সৎ ও সাহসী সাংবাদিক। আজকের প্রেক্ষাপটে তাঁর মতো সাংবাদিক খুবই প্রয়োজন। তাঁর জীবন থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নিতে হবে।”

উত্তরা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ স্মরণ সভায় বক্তৃতা করেন তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুল ইসলাম আতিক, ঢাকা-১৮ আসনের জামায়াতের এমপি প্রার্থী আশরাফুল হক, খেলাফত মজলিসের প্রার্থী সাইফুদ্দিন খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার হোসেন, ডাকসু ২০২৫-এর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ. ইসলাম চন্দন প্রমুখ।

বক্তারা বলেন, শিবলী সত্য প্রকাশে ছিলেন আপোসহীন। তাঁর অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা প্রেসক্লাবের সভাপতি, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য মনির হোসেন জীবন, মমতাজ উদ্দিন খোকন, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ফরিদ আহমেদ নয়নসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যরা।

আলোচনা শেষে মরহুম তরিকুল ইসলাম শিবলীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত