যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে।
অগ্নিদগ্ধদের স্বজন ফারজানা আক্তার জানান, তাঁর বোন ও বোনের পরিবার রাতের ঘুমে ছিলেন। হঠাৎ এসি বিস্ফোরণে ঘরে আগুন ধরে গেলে তাঁর বোন, দুলাভাই ও শিশু সন্তানরা দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে রাত দুইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ তুহিন হোসেন (৩৮)-এর শরীরের ৪৭ শতাংশ, স্ত্রী ইভা আক্তার (৩০)-এর ৩০ শতাংশ, ছেলে তানভীরের (৬) ৪০ শতাংশ এবং অপর ছেলে তৌহিদের (৭) শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন