নজর বিডি
প্রকাশ : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

নাজিরাবাজারে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গাজী মো: নিয়ামুল সজিব, নজরবিডি// রাজধানীর বংশাল নাজিরাবাজার এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা জানান, সকালে বাইসাইকেল নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন বেকারি কর্মী আমিন। হঠাৎ পানিতে পড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বাঁশের সাহায্যে তাকে টেনে দূরে সরিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামের বাসিন্দা। তিনি হজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিদ্যুতের খুঁটি থেকে লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নাজিরাবাজারে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
গাজী মো: নিয়ামুল সজিব, নজরবিডি// রাজধানীর বংশাল নাজিরাবাজার এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা জানান, সকালে বাইসাইকেল নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন বেকারি কর্মী আমিন। হঠাৎ পানিতে পড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বাঁশের সাহায্যে তাকে টেনে দূরে সরিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামের বাসিন্দা। তিনি হজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিদ্যুতের খুঁটি থেকে লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত