দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে বাইতুল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে এক আনুষ্ঠানিক আয়োজনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। সভাপতিত্ব করেন আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আবুল আলা মোঃ মাহবুবুর রহমান (ভুট্টো)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানু, সেফ এন্ড সেভ ইঞ্জিনিয়ারিং ফার্মের পরিচালক মোঃ আমিনুল ইসলাম ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম।

এছাড়া মসজিদ কমিটির সভাপতি শাহান শাহ্ তালুকদার, সদস্য সচিব সরকারি অধ্যাপক মোঃ মেহরাব আলী, সরদারপাড়া জামে মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ, ছয় রাস্তা মোড় জামে মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক মোঃ ইয়ার হোসেন সরকার, আশরাফ আলী, আব্দুল্লাহ আল মামুন, আহসান হাবীব, শাহানুর হোসেনসহ মহাবিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদ একটি শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক ও আধ্যাত্মিক দিককে সমুন্নত রাখে। শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন