নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

মুকসুদপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত

স্থানীয় জলাশয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি প্রকল্পের উদ্যোগ

বিশেষ প্রতিনিধি, মোঃ ছিরু মিয়া 

বাংলাদেশের জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে সরকারিভাবে চলছে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প। এ প্রকল্পের আওতায় ২০২৫–২৬ অর্থবছরে মুকসুদপুর উপজেলার বিভিন্ন নির্বাচিত প্রাতিষ্ঠানিক জলাশয় ও অভয়াশ্রমে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তারই অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসের উপপ্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম পাভেল।

[caption id="attachment_14875" align="aligncenter" width="300"] ছবিঃ নজরবিডি[/caption]

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (আঃদাঃ) মো. সাইয়্যেদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দীন শেখ, গোপালগঞ্জের খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সাংবাদিক টুটুল মল্লিকসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, চলতি অর্থবছরের প্রকল্পের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও অভয়াশ্রমে মোট ৩৩৩ দশমিক ৩৩ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হবে, তেমনি জলাশয়ের স্বাভাবিক প্রতিবেশ ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায়ও সহায়ক হবে।স্থানীয়দের মতে, এ ধরনের প্রকল্পগুলো উপজেলার খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। মৎস্যচাষ সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ারও খুলবে।প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জলাশয়ে দেশীয় মাছের চাষ বৃদ্ধি এবং শামুক সংরক্ষণের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণই মূল লক্ষ্য। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি করে টেকসই উন্নয়ন নিশ্চিত করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত