খুলনার ডুমুরিয়ার চুকনগরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণাধীন তিনতলা ভবন থেকে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক চুকনগর শাখার তিনতলা ভবনের লোহার পাটাতনের উপর দাঁড়িয়ে কাজ করার সময় সার্ভিস তারের সঙ্গে সংস্পর্শে আসলে তারা বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান।
আহতরা হলেন – নরনিয়া গ্রামের কয়ছার আলী শেখের ছেলে মফিজুর ইসলাম (৩৫) ও চাকুন্দিয়া গ্রামের আফাজ হোসেনের ছেলে জাহাঙ্গীর শেখ (৩৪)।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যান। মফিজুর ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন