দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত হয়েছে তাইওয়ান। ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৩০ জন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিনভর দ্বীপজুড়ে প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ চলছে। এর ফলে তাইওয়ানের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের অপর স্বায়ত্তশাসিত ভূখণ্ড হংকংয়েও দিনভর ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত হয়। তবে হংকং থেকে এখনো কোনো প্রাণহানির খবর মেলেনি।
সোমবার বিকেল ৩টার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় উপকূলে ঘণ্টায় প্রায় ২৩০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে প্রথম আঘাত হানে টাইফুন রাগাসা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মঙ্গলবার রাতের দিকে টাইফুনটি প্রবেশ করে তাইওয়ানের উপকূলে।
ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপের উপকূলে প্রথম আছড়ে পড়ে রাগাসা। দ্বীপটি তাইওয়ানের পূর্ব উপকূলের কাছাকাছি হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই তাইওয়ানে তাণ্ডব চালায় এই সুপার টাইফুন।
ফিলিপাইন, চীন ও তাইওয়ানের আবহাওয়া দপ্তরের বরাতে জানা গেছে, দক্ষিণ চীন সাগরের একটি শক্তিশালী নিম্নচাপ থেকে সৃষ্ট এই ঘূর্ণিঝড় এতটাই শক্তিধর যে তাকে ‘সুপার টাইফুন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
তাইওয়ানের জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধারকাজ চালাচ্ছে। নিখোঁজদের সন্ধানে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন