নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নির্বাপনের সময় দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন নেভাতে গিয়ে নুরুল হুদার শরীর শতভাগ পুড়ে যায়। এর আগে একই ঘটনায় গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান।

নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তিনি ২০০৭ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তার বাবার নাম আব্দুল মনসুর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে, ছেলে তিন বছরের। এছাড়া স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা।

২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেট এলাকার কেমিক্যাল কারখানায় আগুন লাগলে তা নির্বাপনে অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই সময় আগুনে দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা, শামীম আহমেদ ও জান্নাতুল নাঈমসহ চারজন। এর মধ্যে দুইজন মারা গেছেন, একজন এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন এবং অপরজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নির্বাপনের সময় দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন নেভাতে গিয়ে নুরুল হুদার শরীর শতভাগ পুড়ে যায়। এর আগে একই ঘটনায় গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান।

নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তিনি ২০০৭ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তার বাবার নাম আব্দুল মনসুর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে, ছেলে তিন বছরের। এছাড়া স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা।

২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেট এলাকার কেমিক্যাল কারখানায় আগুন লাগলে তা নির্বাপনে অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই সময় আগুনে দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা, শামীম আহমেদ ও জান্নাতুল নাঈমসহ চারজন। এর মধ্যে দুইজন মারা গেছেন, একজন এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন এবং অপরজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত