নজর বিডি

সাবেক ভূমিমন্ত্রীর প্রতিষ্ঠানে দুদকের অভিযান: ১ কোটি টাকা উদ্ধার

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা নগদ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করার পর, তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় আরামিটের কার্যালয়ে অভিযান চালায় দুদক। অভিযানে এখন পর্যন্ত ৮৩ লাখ টাকা গণনা সম্পন্ন হয়েছে, তবে পুরো টাকার পরিমাণ ১ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দুদক সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী জাবেদের নামে বিভিন্ন ব্যাংকের চেক ব্যবহার করে মোট ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করা হয়। এর মধ্যে ইসলামী ব্যাংক থেকে ১ কোটি, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর আলম দাবি করেছেন, এসব টাকা ব্যয় করা হচ্ছিল ব্যাংকের দুই কর্মকর্তার আইনি সহায়তা খরচের জন্য, যাদের আগে অর্থপাচারের মামলায় গ্রেপ্তার করেছিল দুদক। তার কাছ থেকে ১১টি ব্যাংকের চেকবইয়ের ছেঁড়া অংশ (মুড়ি) জব্দ করেছে দুদক। এছাড়া, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে নথি জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগে ২৩ বস্তা ডকুমেন্ট উদ্ধার হওয়ায় আরামিট গ্রুপ চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডিটি করেন প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার রাশেদ কামাল।দুদক সূত্রে আরও জানা যায়, তদন্ত চলমান রয়েছে এবং আর্থিক লেনদেন ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাবেক ভূমিমন্ত্রীর প্রতিষ্ঠানে দুদকের অভিযান: ১ কোটি টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image
চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা নগদ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করার পর, তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় আরামিটের কার্যালয়ে অভিযান চালায় দুদক। অভিযানে এখন পর্যন্ত ৮৩ লাখ টাকা গণনা সম্পন্ন হয়েছে, তবে পুরো টাকার পরিমাণ ১ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দুদক সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী জাবেদের নামে বিভিন্ন ব্যাংকের চেক ব্যবহার করে মোট ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করা হয়। এর মধ্যে ইসলামী ব্যাংক থেকে ১ কোটি, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর আলম দাবি করেছেন, এসব টাকা ব্যয় করা হচ্ছিল ব্যাংকের দুই কর্মকর্তার আইনি সহায়তা খরচের জন্য, যাদের আগে অর্থপাচারের মামলায় গ্রেপ্তার করেছিল দুদক। তার কাছ থেকে ১১টি ব্যাংকের চেকবইয়ের ছেঁড়া অংশ (মুড়ি) জব্দ করেছে দুদক। এছাড়া, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে নথি জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগে ২৩ বস্তা ডকুমেন্ট উদ্ধার হওয়ায় আরামিট গ্রুপ চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডিটি করেন প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার রাশেদ কামাল।দুদক সূত্রে আরও জানা যায়, তদন্ত চলমান রয়েছে এবং আর্থিক লেনদেন ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত