নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নাসা গ্রুপের কারখানা বন্ধের দ্বিতীয় দিনে অতিরিক্ত পুলিশ-যৌথবাহিনীর টহল

আশুলিয়ায় নাসা গ্রুপের প্রায় ১৬টি পোশাক কারখানা বন্ধ ঘোষণার দ্বিতীয় দিনে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীসহ যৌথ বাহিনী টহল দিচ্ছে।

বৃহস্পতিবার সকালে শিল্পাঞ্চলের নরসিংহপুর, নিশ্চিন্তপুরসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জলকামানসহ মহড়া দেন। কারখানার সামনে এবং বিভিন্ন স্থানে শ্রমিকদের আইডি কার্ড যাচাই করা হয়।

পুলিশ জানায়, সকালে নাসা গ্রুপের কিছু উশৃঙ্খল শ্রমিক অন্য কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছিলেন। পরে যৌথ বাহিনী বিভিন্ন গলিতে গিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে সহযোগিতা করে। বাধা প্রদানকারীদের বুঝিয়ে রাস্তা ও গলি থেকে সরিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে ঘোষবাগ এলাকা থেকে আনোয়ার হোসেন (৪২) ও মাসুদ রানা (৩২) নামের দুইজনকে আটক করে যৌথ বাহিনী। বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নাসা গ্রুপের কারখানা বন্ধের দ্বিতীয় দিনে অতিরিক্ত পুলিশ-যৌথবাহিনীর টহল

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

আশুলিয়ায় নাসা গ্রুপের প্রায় ১৬টি পোশাক কারখানা বন্ধ ঘোষণার দ্বিতীয় দিনে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীসহ যৌথ বাহিনী টহল দিচ্ছে।

বৃহস্পতিবার সকালে শিল্পাঞ্চলের নরসিংহপুর, নিশ্চিন্তপুরসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জলকামানসহ মহড়া দেন। কারখানার সামনে এবং বিভিন্ন স্থানে শ্রমিকদের আইডি কার্ড যাচাই করা হয়।

পুলিশ জানায়, সকালে নাসা গ্রুপের কিছু উশৃঙ্খল শ্রমিক অন্য কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছিলেন। পরে যৌথ বাহিনী বিভিন্ন গলিতে গিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে সহযোগিতা করে। বাধা প্রদানকারীদের বুঝিয়ে রাস্তা ও গলি থেকে সরিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে ঘোষবাগ এলাকা থেকে আনোয়ার হোসেন (৪২) ও মাসুদ রানা (৩২) নামের দুইজনকে আটক করে যৌথ বাহিনী। বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত