নজর বিডি
প্রকাশ : রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

যশোর বার্তার মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

শনিবার সকালে দৈনিক যশোর বার্তা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা ও যশোর থেকে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে। রং চং লাগিয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থেকে প্রকৃত সত্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কোনো পেশিশক্তির কাছে মাথা নত না করে লেখনীর মাধ্যমে অসঙ্গতিগুলো প্রকাশ করতে হবে।” অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহকারী সাহিত্য সম্পাদক এম হাসান মাহমুদ, দৈনিক প্রতিদিনের কণ্ঠ এর বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, বিশেষ প্রতিবেদক মালিকুজ্জামান কাকা, জ্যেষ্ঠ প্রতিবেদক এনামুল কবির প্রমুখ। এ সময় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সিনিয়র সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সহ সাধারণ সম্পাদক এস এম জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ মোল্লা অবায়দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মহব্বত আলী, দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসাইন, সাহিত্য সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুলসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন। সভায় জানানো হয়, আগামী ১১ নভেম্বর ২০২৫ দৈনিক যশোর বার্তা ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সম্পাদক শিহাব উদ্দীন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান এবং দায়িত্ব বুঝিয়ে দেন। পরে সবাই মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

যশোর বার্তার মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
শনিবার সকালে দৈনিক যশোর বার্তা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে খুলনা ও যশোর থেকে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে। রং চং লাগিয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থেকে প্রকৃত সত্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কোনো পেশিশক্তির কাছে মাথা নত না করে লেখনীর মাধ্যমে অসঙ্গতিগুলো প্রকাশ করতে হবে।” অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহকারী সাহিত্য সম্পাদক এম হাসান মাহমুদ, দৈনিক প্রতিদিনের কণ্ঠ এর বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, বিশেষ প্রতিবেদক মালিকুজ্জামান কাকা, জ্যেষ্ঠ প্রতিবেদক এনামুল কবির প্রমুখ। এ সময় মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সিনিয়র সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সহ সাধারণ সম্পাদক এস এম জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ মোল্লা অবায়দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মহব্বত আলী, দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসাইন, সাহিত্য সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুলসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন। সভায় জানানো হয়, আগামী ১১ নভেম্বর ২০২৫ দৈনিক যশোর বার্তা ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সম্পাদক শিহাব উদ্দীন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান এবং দায়িত্ব বুঝিয়ে দেন। পরে সবাই মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত