নজর বিডি

হামলায় উত্তরা প্রেসক্লাবের সভাপতি আজাদসহ তিন সাংবাদিক আহত

‘মব’ আতঙ্কে উত্তরা, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রাজধানীর উত্তরা এলাকায় সম্প্রতি সমন্বয়ক নামধারী কিছু উশৃঙ্খল ব্যক্তির ‘মব তৎপরতা’র কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তাদের হামলা থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষসহ সাংবাদিকরাও।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার সাংবাদিকদের বরাত দিয়ে জানা গেছে, বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে উত্তরার স্ল্যুইচগেইট ফলের বাজারসংক্রান্ত বিষয়ে আলোচনার পর কয়েকজন সাংবাদিক রেস্টুরেন্টে বসে ছিলেন। এসময় সমন্বয়ক পরিচয়দানকারী মো. আকাশের নেতৃত্বে ২০–২৫ জন অজ্ঞাত সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালায়।

হামলায় আহত সাংবাদিকরা হলেন—

  • আলাউদ্দিন আল আজাদ, উত্তরা প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টিভির সিটি রিপোর্টার

  • মুহাম্মদ জাহাঙ্গীর কবির, উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উত্তরা সংবাদদাতা

  • মো. যোবায়ের আহমেদ, উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময়ের সাংবাদিক

সন্ত্রাসীরা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হেয় করার চেষ্টা চালানো হয়।

উত্তরার বেশ কয়েকজন সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, একের পর এক হামলা ও হুমকির ঘটনায় তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে অনেকেই নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরুৎসাহিত হচ্ছেন।

এ বিষয়ে উত্তরা প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন—
“সাংবাদিকদের নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে উত্তরায় স্বাধীন সাংবাদিকতা প্রশ্নের মুখে পড়বে।”

ঘটনার পর রাতেই উত্তরা পশ্চিম থানায় সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রেসক্লাব নেতৃবৃন্দের দাবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রহিম মোল্লা সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন—
“আপনারা অভিযোগ দিয়েছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হামলায় উত্তরা প্রেসক্লাবের সভাপতি আজাদসহ তিন সাংবাদিক আহত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত