গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকানোয় কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফ্লোটিলা থেকে আটক মানবিক সহায়তা কর্মীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা।
শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটকে দেওয়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করার ইসরায়েলের নির্লজ্জ প্রকাশ। বাংলাদেশ সব আটক মানবিক সহায়তা কর্মীর অবিলম্বে মুক্তি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ফ্লোটিলা হলো বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার দিতে হবে। দখলদার বাহিনী বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা ও জীবিকা নির্বাহের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।
বাংলাদেশ সরকার ও জনগণ গাজার এই ভয়াবহ দুর্দশা এবং অব্যাহত মানবিক বিপর্যয়ের মুহূর্তে ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সংহতি জানাচ্ছে।
উল্লেখ্য, ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে অঞ্চলটিকে কঠোর অবরোধে রেখেছে ইসরায়েল। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবর থেকে সামরিক আগ্রাসনে হাজারো মানুষের প্রাণহানি ও তীব্র খাদ্য সংকট দেখা দেয়।
এই পরিস্থিতি ভাঙতেই ৪৪টি বেসামরিক নৌযান ও প্রায় ৫০০ জন অধিকারকর্মী নিয়ে ইতালির উপকূল থেকে যাত্রা শুরু করে ‘সুমুদ ফ্লোটিলা’। কিন্তু গত বুধবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলি বাহিনী বহরে হস্তক্ষেপ শুরু করে এবং অধিকাংশ নৌযান আটক করে অংশগ্রহণকারীদের ইসরায়েলে নিয়ে যায়।
আটকদের মধ্যে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন