নজর বিডি

পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ির চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের মদদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৫ অক্টোবর ২০২৫:
শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা করেছিল। এ ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও ইন্ধন ছিল।”

তিনি আরও বলেন, “একটি পার্শ্ববর্তী দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় আমাদের প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের যে সংবাদ পাওয়া গেছে, অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় তারই যোগসূত্র পাওয়া যাচ্ছে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান, গোয়েন্দা নজরদারি এবং পূজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এ চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে। ফলে সারাদেশে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “সারা দেশে ৭৯৩টি পূজামণ্ডপে এমন ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক ধর্ষণ অভিযোগ নিয়েও তিনি বলেন, “ঘটনাটির মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগিতায় এ ঘটনা শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, বর্তমানে পার্বত্য এলাকায় অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং আইজিপি বাহারুল আলম প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ির চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের মদদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫

featured Image

ঢাকা, ৫ অক্টোবর ২০২৫:
শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা করেছিল। এ ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও ইন্ধন ছিল।”

তিনি আরও বলেন, “একটি পার্শ্ববর্তী দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় আমাদের প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের যে সংবাদ পাওয়া গেছে, অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় তারই যোগসূত্র পাওয়া যাচ্ছে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান, গোয়েন্দা নজরদারি এবং পূজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এ চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে। ফলে সারাদেশে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “সারা দেশে ৭৯৩টি পূজামণ্ডপে এমন ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক ধর্ষণ অভিযোগ নিয়েও তিনি বলেন, “ঘটনাটির মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগিতায় এ ঘটনা শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, বর্তমানে পার্বত্য এলাকায় অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং আইজিপি বাহারুল আলম প্রমুখ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত