নজর বিডি

খিলক্ষেতে পিকআপ ভর্তি ৫৫২ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

র‌্যাব-১ এর অভিযানে ধরা পড়লেন কুমিল্লার শাহ আলম।

রাজধানীর খিলক্ষেত থানার মাস্তুল এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ৫৫২ বোতল (৪৩২ লিটার) বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। এ সময় এক মাদক ব্যবসায়ী মো. শাহ আলম (৪৫)-কে গ্রেফতার করা হয়।

সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকালে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল খিলক্ষেত এলাকায় অবস্থান নেয়। সকাল সোয়া ৭টার দিকে মাস্তুল চেকপোস্টের সামনে “কাঞ্চন সেতু” লেখা বোর্ডের নিচে একটি হলুদ রঙের পিকআপ তল্লাশি করে ৫৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় শাহ আলম মদের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। উদ্ধারকৃত মদ ও পিকআপ জব্দ করা হয়েছে এবং আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য খিলক্ষেত থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

গ্রেফতার শাহ আলম কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মৃত ইউনুস আলীর পুত্র এবং বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের পশ্চিম জাফরাবাদ এলাকায় বসবাস করছেন।

র‌্যাব-১, উত্তরা এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. পারভেজ রানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খিলক্ষেতে পিকআপ ভর্তি ৫৫২ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

featured Image

র‌্যাব-১ এর অভিযানে ধরা পড়লেন কুমিল্লার শাহ আলম।

রাজধানীর খিলক্ষেত থানার মাস্তুল এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ৫৫২ বোতল (৪৩২ লিটার) বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। এ সময় এক মাদক ব্যবসায়ী মো. শাহ আলম (৪৫)-কে গ্রেফতার করা হয়।

সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকালে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল খিলক্ষেত এলাকায় অবস্থান নেয়। সকাল সোয়া ৭টার দিকে মাস্তুল চেকপোস্টের সামনে “কাঞ্চন সেতু” লেখা বোর্ডের নিচে একটি হলুদ রঙের পিকআপ তল্লাশি করে ৫৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় শাহ আলম মদের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। উদ্ধারকৃত মদ ও পিকআপ জব্দ করা হয়েছে এবং আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য খিলক্ষেত থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

গ্রেফতার শাহ আলম কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মৃত ইউনুস আলীর পুত্র এবং বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের পশ্চিম জাফরাবাদ এলাকায় বসবাস করছেন।

র‌্যাব-১, উত্তরা এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. পারভেজ রানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত