নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

মুকসুদপুর প্রেসক্লাবের সম্মাননা পেলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক

বাংলাদেশ ~ জেলার খবর ~ গোপালগঞ্জ ~ মুকসুদপুর  স্টাফ রিপোর্টার - সুমাইয়া নূর প্রভা   গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান মহোদয়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবে মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মুকসুদপুর আয়োজিত এই অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম জেলা প্রশাসক মহোদয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আমিরুল মোস্তফা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, শামসুল আরিফিন মুক্তা ও হুসাইন আহমদ কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী আকাশ, সদস্য নূর আলম শেখ ও মো. মিরান গাজী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের প্রশাসনিক দক্ষতা, দায়িত্ববোধ, মানবিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা বলেন, জেলার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম ও প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে তাঁর ভূমিকা অনুকরণীয়। সম্মাননা গ্রহণের পর জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রেসক্লাবের এই আন্তরিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “সাংবাদিক সমাজ রাষ্ট্র ও সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক সংবাদ পরিবেশন ও নৈতিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে তারা জাতির বিবেক হিসেবে কাজ করেন।” তিনি আরও যোগ করেন যে, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক মহোদয়ের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া করা হয়। নজর/প্রশাসন/ডিসি/প্রভা/২০২৫

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুর প্রেসক্লাবের সম্মাননা পেলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত