নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

চলে গেলেন এনটিভির সাংবাদিক মাহবুব হোসেন সারমত

গোপালগঞ্জ সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। এনটিভির (NTV) গোপালগঞ্জ স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমত আর নেই। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন— (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দীর্ঘদিন ধরে মাহবুব হোসেন সারমত গোপালগঞ্জ জেলায় এনটিভির সংবাদ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্থানীয় সাংবাদিকতায় ছিলেন অত্যন্ত নিবেদিত, সৎ ও পেশাদার। তার অক্লান্ত পরিশ্রম ও সংবাদপেশায় নিষ্ঠা স্থানীয় ও জাতীয় মহলে প্রশংসিত হয়েছিল। তার মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশাজীবী গভীর শোক প্রকাশ করেছেন। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গোপালগঞ্জের সাংবাদিক সমাজ, স্থানীয় গণমাধ্যম এবং শুভানুধ্যায়ীরা একে একজন সৎ, পরিশ্রমী ও মানবিক সাংবাদিকের অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন।তার জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে। নজর/গোপালগঞ্জ/সারমত/২৫ 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চলে গেলেন এনটিভির সাংবাদিক মাহবুব হোসেন সারমত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫

featured Image
গোপালগঞ্জ সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। এনটিভির (NTV) গোপালগঞ্জ স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমত আর নেই। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন— (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দীর্ঘদিন ধরে মাহবুব হোসেন সারমত গোপালগঞ্জ জেলায় এনটিভির সংবাদ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্থানীয় সাংবাদিকতায় ছিলেন অত্যন্ত নিবেদিত, সৎ ও পেশাদার। তার অক্লান্ত পরিশ্রম ও সংবাদপেশায় নিষ্ঠা স্থানীয় ও জাতীয় মহলে প্রশংসিত হয়েছিল। তার মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশাজীবী গভীর শোক প্রকাশ করেছেন। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গোপালগঞ্জের সাংবাদিক সমাজ, স্থানীয় গণমাধ্যম এবং শুভানুধ্যায়ীরা একে একজন সৎ, পরিশ্রমী ও মানবিক সাংবাদিকের অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন।তার জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে। নজর/গোপালগঞ্জ/সারমত/২৫ 

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত