নজর বিডি

শান্তিতে নোবেল জয় করলেন ভেনেজুয়েলার সাহসী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো
স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁর নাম ঘোষণা করা হয়।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রচেষ্টা এবং শান্তিপূর্ণভাবে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মাচাদোর নিরলস সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এবারের নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি প্রদান করা হবে।

ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়েছে, প্রায় এক বছর ধরে আত্মগোপনে রয়েছেন মাচাদো।
জীবনের হুমকি থাকা সত্ত্বেও দেশ ছাড়েননি তিনি, যা লাখো নাগরিককে অনুপ্রাণিত করেছে।
তিনি বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন এবং দেশের সামরিকীকরণের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকেছেন। শান্তিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবস্থান ছিল অটল।

নোবেল কমিটি আরও বলেছে, “স্বৈরশাসকেরা যখন ক্ষমতা দখল করে, তখন স্বাধীনতা রক্ষায় যারা সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন, তাদের চিহ্নিত করা এবং তাদের প্রতিরোধকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

৫৮ বছর বয়সী মাচাদো একজন শিল্প প্রকৌশলীও। ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি।
তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি। পরে তিনি বিরোধী প্রার্থী অ্যাডমান্ডো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন দেন এবং তাঁর পক্ষে প্রচার চালান।

নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিরোধীরা তা প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ তোলে।
এরপর দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে সরকার কঠোর হাতে দমন অভিযান চালায়। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হন।
দমন-পীড়নের মুখে গঞ্জালেস দেশত্যাগ করেন এবং মাচাদোকেও আত্মগোপনে যেতে হয়।

গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন ‘নিহন হিদানকায়ো’
পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গঠনে অবদান এবং পরমাণু অস্ত্রের ভয়াবহতা তুলে ধরার জন্য সংগঠনটি এ পুরস্কার পেয়েছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শান্তিতে নোবেল জয় করলেন ভেনেজুয়েলার সাহসী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত