জেলার খবর ~ ঢাকা বিভাগ ~ গোপালগঞ্জ ~ মুকসুদপুর প্রকাশিত: ৮:২১ পিএম;২৬ শে আশ্বিন,১৪৩২, শনিবার স্টাফ রিপোর্টার - গাজী মো: নিয়ামুল সজিবগোপালগঞ্জের প্রথিতযশা সাংবাদিক ও এনটিভির গোপালগঞ্জ স্টাফ করেসপনডেন্ট মাহাবুব হোসেন সারমাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মুকসুদপুর প্রেসক্লাব। শনিবার (১১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সহ ক্লাবের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মাহাবুব হোসেন সারমাত ছিলেন গোপালগঞ্জ সাংবাদিক সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কলম ছিল সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি গোপালগঞ্জসহ দক্ষিণাঞ্চলের মানুষের কথা তুলে ধরেছেন দেশীয় ও জাতীয় গণমাধ্যমে। তাঁর মৃত্যু সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
শোকসভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. বাবুল শেখ, কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ, সদস্য নূর আলম শেখ, আশিক উন-নূর দিপু ও মিরান গাজী প্রমুখ।
বক্তারা মরহুম সারমাতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ।
প্রয়াত সাংবাদিক মাহাবুব হোসেন সারমাতের মৃত্যুতে গোপালগঞ্জসহ সারাদেশের সাংবাদিক সমাজ শোকাহত। সহকর্মীরা জানিয়েছেন, তাঁর সততা, নিষ্ঠা ও মানবিকতা ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রেরণা জোগাবে।
নজর/শোকসভা/২৫/নিয়ামুল

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন