নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বাইজিদ আব্দুল্লাহ, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাহার আলী, ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তৈয়বুর রহমান এবং উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু

আলোচকরা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধি এখন সময়ের দাবি। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে। জাতিসংঘের ঘোষণায় এ দিবসের মূল লক্ষ্য—বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করা।

ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। গত দুই দশকে দেশে ১৮৫টিরও বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে, যার ফলে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, দুর্যোগের প্রভাব মোকাবিলায় ঝুঁকি হ্রাসে (DRR) বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি।

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আন্তর্জাতিকভাবে দিকনির্দেশনা দিচ্ছে ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর DRR (২০১৫–২০৩০)’, যা সদস্য রাষ্ট্রগুলোকে উন্নয়ন অর্জন রক্ষায় সহায়তা করে।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস সদস্যরা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কলাকৌশল ও উদ্ধার অভিযান প্রদর্শন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত