নজর বিডি

মিরপুরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনে নিহত ১৬

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের অধিকাংশের লাশ আগুনে পোড়া। তাদের মধ্যে সাতজন নারী ও নয়জন পুরুষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বলেন, “রাত ৮টা ৩০ মিনিটে কয়েকটি অ্যাম্বুলেন্সে ১৬ জনের লাশ হাসপাতালে আনা হয়।”

হাসপাতালের চিকিৎসকরা জানান, অধিকাংশ দেহ আগুনে এতটাই দগ্ধ যে চেহারা চেনা যাচ্ছে না, তবে লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১৬ মিনিট পর, অর্থাৎ ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট কাজ শুরু করে, পরে আরও সাতটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে আনতে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে দাহ্য কেমিক্যাল মজুত ছিল। এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মিরপুরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনে নিহত ১৬

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫

featured Image

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের অধিকাংশের লাশ আগুনে পোড়া। তাদের মধ্যে সাতজন নারী ও নয়জন পুরুষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বলেন, “রাত ৮টা ৩০ মিনিটে কয়েকটি অ্যাম্বুলেন্সে ১৬ জনের লাশ হাসপাতালে আনা হয়।”

হাসপাতালের চিকিৎসকরা জানান, অধিকাংশ দেহ আগুনে এতটাই দগ্ধ যে চেহারা চেনা যাচ্ছে না, তবে লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১৬ মিনিট পর, অর্থাৎ ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট কাজ শুরু করে, পরে আরও সাতটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে আনতে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে দাহ্য কেমিক্যাল মজুত ছিল। এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত