অফিসের নিরাপত্তাকর্মী হিসেবেই কাজ করত মূল আসামিরা — পুলিশ
ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫:
রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে অবস্থিত উইন্ডি গ্রুপের কর্পোরেট অফিসের ভল্ট রুম থেকে চুরি হওয়া এক কোটি টাকার মধ্যে অর্ধকোটি টাকারও বেশি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে মামলার মূল আসামি রাশেদ নিজামকে ৩০ লাখ টাকাসহ গ্রেফতার করা হয়।
রাশেদের দেওয়া তথ্যে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে সাইদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে আরও ২৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে উইন্ডি গ্রুপে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং ভল্ট রুমের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এই সুযোগে তারা পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের ষড়যন্ত্র করে।
চলতি মাসের ৩ ও ৪ অক্টোবর উইন্ডি গ্রুপের কর্পোরেট অফিসের ভল্ট রুম থেকে এক কোটি টাকা চুরি হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ডিজিএম হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন