নজর বিডি

ঢাকা বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল স্বাভাবিক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে এই আগুন লাগে।

ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “দুপুর আড়াইটায় খবর পাওয়া যায় বিমানবন্দরের আট নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় মালামালে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই সেখানে পাঁচটি ইউনিট পাঠানো হয়।”

অন্যদিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কার্যক্রম শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

স্লাগ:

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫

featured Image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে এই আগুন লাগে।

ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “দুপুর আড়াইটায় খবর পাওয়া যায় বিমানবন্দরের আট নম্বর গেট সংলগ্ন কার্গো এলাকায় মালামালে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই সেখানে পাঁচটি ইউনিট পাঠানো হয়।”

অন্যদিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কার্যক্রম শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

স্লাগ:

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত