২০ শতাংশ বাড়িভাড়া ও ১,৫০০ টাকা চিকিৎসাভাতা প্রদানের দাবিতে সংক্ষিপ্ত মিছিল করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
শনিবার (১৮ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত তারা এ মিছিল করেন। হাইকোর্ট মোড়ে গিয়ে তারা তাদের দাবি উপস্থাপন করেন।
পরে সেখানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমলাদের তুলনায় শিক্ষকদের বেতন বেশি হওয়া উচিত। শিক্ষকদের সম্মান ও সুযোগ-সুবিধা বাড়ানো না হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা কমিশন গঠন করে শিক্ষকদের বেতন-ভাতা বাড়াতে হবে।”
বক্তব্য শেষে মিছিলটি আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসে।
শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি আদায়ে আগামীকাল (রোববার) আরও বড় কর্মসূচি ঘোষণা করা হতে পারে। শিক্ষক নেতাদের একাধিক বক্তব্যে যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচিরও ইঙ্গিত দেওয়া হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন