নজর বিডি

নন-সিডিউল ফ্লাইটের সব মাশুল মওকুফ: শেখ বশির উদ্দিন

আগামী তিন দিন যেসব নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট বাংলাদেশে আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শেখ বশির উদ্দিন বলেন, “আগামী তিন দিন যতগুলো নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে। ভিসা জটিলতা, চাকরির প্রয়োজনে, চিকিৎসা কিংবা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের জন্য যারা এই সংকটের সময় যেতে পারেননি, তাদের সুবিধার্থে শনিবার রাত ৯টা থেকেই নিরবিচ্ছিন্নভাবে ফ্লাইট চলছে।”

তিনি আরও বলেন, “অগ্নিকাণ্ডের সময় যারা বিমানবন্দরে অবস্থান করছিলেন, তাদের খাবার, হোটেলে থাকা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হয়েছে। তারপরও অনেক কাজ একসঙ্গে চলায় দুয়েকটি বিচ্যুতি হতে পারে। আমাদের আগ্রহ ও প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না। এরপরও যদি কোনো যাত্রী কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমদানিকৃত যেসব পণ্য কার্গো কমপ্লেক্সে ছিল, তার প্রায় সবই ধ্বংস হয়ে গেছে। ক্ষতির পরিমাণ, ওজন এবং আর্থিক মূল্য নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি খাতভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাবও করা হচ্ছে।

তিনি জানান, আজ বিকেল সাড়ে তিনটায় আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে এ ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নন-সিডিউল ফ্লাইটের সব মাশুল মওকুফ: শেখ বশির উদ্দিন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫

featured Image

আগামী তিন দিন যেসব নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট বাংলাদেশে আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শেখ বশির উদ্দিন বলেন, “আগামী তিন দিন যতগুলো নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে। ভিসা জটিলতা, চাকরির প্রয়োজনে, চিকিৎসা কিংবা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের জন্য যারা এই সংকটের সময় যেতে পারেননি, তাদের সুবিধার্থে শনিবার রাত ৯টা থেকেই নিরবিচ্ছিন্নভাবে ফ্লাইট চলছে।”

তিনি আরও বলেন, “অগ্নিকাণ্ডের সময় যারা বিমানবন্দরে অবস্থান করছিলেন, তাদের খাবার, হোটেলে থাকা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হয়েছে। তারপরও অনেক কাজ একসঙ্গে চলায় দুয়েকটি বিচ্যুতি হতে পারে। আমাদের আগ্রহ ও প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না। এরপরও যদি কোনো যাত্রী কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমদানিকৃত যেসব পণ্য কার্গো কমপ্লেক্সে ছিল, তার প্রায় সবই ধ্বংস হয়ে গেছে। ক্ষতির পরিমাণ, ওজন এবং আর্থিক মূল্য নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি খাতভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাবও করা হচ্ছে।

তিনি জানান, আজ বিকেল সাড়ে তিনটায় আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে এ ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত