নজর বিডি

কুরআনের আলোয় সমাজ পরিবর্তন সম্ভব : ড. আবুল কালাম আজাদ বাশার

ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে এক মহাসম্মেলনপূর্ণ তাফসিরুল কুরআন মাহফিল। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে শহীদ জিয়া কলেজ মাঠে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে দেয়।

মাহফিলে সভাপতিত্ব করেন জয়পুরহাট ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আল আমিন, আর পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক ড. আবুল কালাম আজাদ বাশার। তিনি বলেন, “কুরআনের আলো মানুষকে সত্য, ন্যায় ও মানবিকতার পথে পরিচালিত করে। সমাজে প্রকৃত পরিবর্তন আনতে হলে আমাদের ব্যক্তিজীবন থেকে কুরআনের শিক্ষা বাস্তবায়ন করতে হবে।”

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ। তিনি বলেন, “ধর্মীয় মূল্যবোধে গড়ে উঠা সমাজই হতে পারে শান্তি ও সম্প্রীতির দৃষ্টান্ত।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সদর উপজেলা ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নাসির উদ্দিন, ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামসহ স্থানীয় আলেম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হয়ে ধর্মীয় শিক্ষার আলোয় সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কুরআনের আলোয় সমাজ পরিবর্তন সম্ভব : ড. আবুল কালাম আজাদ বাশার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image

ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে এক মহাসম্মেলনপূর্ণ তাফসিরুল কুরআন মাহফিল। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে শহীদ জিয়া কলেজ মাঠে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে দেয়।

মাহফিলে সভাপতিত্ব করেন জয়পুরহাট ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আল আমিন, আর পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক ড. আবুল কালাম আজাদ বাশার। তিনি বলেন, “কুরআনের আলো মানুষকে সত্য, ন্যায় ও মানবিকতার পথে পরিচালিত করে। সমাজে প্রকৃত পরিবর্তন আনতে হলে আমাদের ব্যক্তিজীবন থেকে কুরআনের শিক্ষা বাস্তবায়ন করতে হবে।”

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ। তিনি বলেন, “ধর্মীয় মূল্যবোধে গড়ে উঠা সমাজই হতে পারে শান্তি ও সম্প্রীতির দৃষ্টান্ত।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সদর উপজেলা ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নাসির উদ্দিন, ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামসহ স্থানীয় আলেম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হয়ে ধর্মীয় শিক্ষার আলোয় সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত