জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিন। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান এবং বিআরটিএ’র ইন্সপেক্টর মোঃ জিয়াউদ্দিন প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান ৫০ জন হেলমেটবিহীন মোটরসাইকেল চালকের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন