নজর বিডি

অক্টোবরে ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে ‘গ্রিন সিগনাল’

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে অক্টোবরে ‘গ্রিন সিগনাল’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে ‘গ্রিন সিগনাল’ দেওয়া হবে। যাতে তারা মাঠে নেমে নির্বাচনের প্রস্তুতি নিতে পারেন। শুক্রবার (২৪ অক্টোবর) নিজ বাসায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের অনেক বিষয়ে বিএনপি সম্মত ছিল। তবে ২০/১ উপধারায় বলা হয়েছিল—জোটবদ্ধ হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। বিএনপি সেটি নিয়েই আশাবাদী ছিল। কিন্তু যেভাবে সংশোধিত আরপিও পাস হয়েছে, তা ছোট দলগুলোকে জোটে যোগ দিতে নিরুৎসাহিত করবে। এতে ছোট দলের নেতারা নির্বাচনী রাজনীতিতে সুযোগ হারাবেন বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন প্রশ্ন তুলে বলেন, “এ ধরনের আরপিও একতরফাভাবে কেন পাস করা হলো?”
তিনি আরও বলেন, বিএনপি বহুদলীয় ও শক্তিশালী সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়ে শিগগিরই নির্বাচন কমিশনে চিঠি দেবে বিএনপি।

অন্তর্বর্তী সরকারের ঘোষণানুসারে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে—রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

অক্টোবরে ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে ‘গ্রিন সিগনাল’

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

featured Image

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে অক্টোবরে ‘গ্রিন সিগনাল’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে ‘গ্রিন সিগনাল’ দেওয়া হবে। যাতে তারা মাঠে নেমে নির্বাচনের প্রস্তুতি নিতে পারেন। শুক্রবার (২৪ অক্টোবর) নিজ বাসায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের অনেক বিষয়ে বিএনপি সম্মত ছিল। তবে ২০/১ উপধারায় বলা হয়েছিল—জোটবদ্ধ হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। বিএনপি সেটি নিয়েই আশাবাদী ছিল। কিন্তু যেভাবে সংশোধিত আরপিও পাস হয়েছে, তা ছোট দলগুলোকে জোটে যোগ দিতে নিরুৎসাহিত করবে। এতে ছোট দলের নেতারা নির্বাচনী রাজনীতিতে সুযোগ হারাবেন বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন প্রশ্ন তুলে বলেন, “এ ধরনের আরপিও একতরফাভাবে কেন পাস করা হলো?”
তিনি আরও বলেন, বিএনপি বহুদলীয় ও শক্তিশালী সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়ে শিগগিরই নির্বাচন কমিশনে চিঠি দেবে বিএনপি।

অন্তর্বর্তী সরকারের ঘোষণানুসারে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে—রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত