শনিবার দুপুরে দিনাজপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগীদের হাতে চেক তুলে দেন বিআরটিএর পরিচালক আবু মমতাজ উদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক মইনুল ইসলাম, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি আশাদুজ্জামান মোল্লাসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দিনাজপুর ও নীলফামারী জেলার মোট ২১ জন আহত ও নিহতের পরিবারকে সর্বমোট ১ কোটি টাকা আর্থিক অনুদানের চেক দেয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হলে নির্ধারিত নিয়মে স্থানীয় বিআরটিএ কার্যালয়ে যোগাযোগ করলে তদন্ত শেষে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এ চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন