নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

“জয়পুরহাটে ইসলামী সংগীতের উজ্জ্বল আয়োজন: সিজন-১ এর বিজয়ীদের সংবর্ধনা”

জয়পুরহাটে ‘কণ্ঠে তোল সুর’ সিজন-১ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন।

“সুস্থ সংস্কৃতির শুভ্র আলোয় দূর হয়ে যাক আধার কালো” স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে ইসলামী গানের বৃহত্তম রিয়ালিটি শো ‘কণ্ঠে তোল সুর’ সিজন-১ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্ভাবন সাহিত্য সংসদ আয়োজন করে।

ওমর ফারুক শাওন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন ইসলামী সংগীতের জনপ্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক, যাঁর হৃদয়ছোঁয়া পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। পরিবেশনায় উঠে আসে ইসলামী ভাবধারা, মানবিকতা ও নৈতিকতার বার্তা।

উদ্ভাবন সাহিত্য সংসদের পরিচালক তানভির আহমেদ দীপ সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি ছিলেন হাফেজ আবু মুসা, নির্বাহী পরিচালক, সসাস। বিশেষ অতিথি ছিলেন মো: মিনার উদ্দিন, কেন্দ্রীয় প্রকাশনা ও ফাউন্ডেশন সম্পাদক, সসাস। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট কালচারাল একাডেমির প্রধান উপদেষ্টা ফজলুর রহমান সাইদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মো: তারেক হোসেন, চেয়ারম্যান, উদ্ভাবন।

বক্তারা বলেন, সুস্থ ধারার ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ বর্তমান প্রজন্মকে নৈতিকতা ও আদর্শের পথে পরিচালিত করতে পারে। সামাজিক অবক্ষয়ের সময়ে ইসলামী সাংস্কৃতিক আয়োজন জাতিকে আলোর পথ দেখাবে। ইসলামি মূল্যবোধ ও সংগীত সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতার বাতিঘর হিসেবে কাজ করতে পারে।

অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে সম্মাননা ক্রেষ্ট, নগদ অর্থ, সনদ ও বই পুরস্কার হিসেবে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার। অনুষ্ঠান শেষ হয় ওবায়দুল্লাহ তারেকের ইসলামি সংগীত পরিবেশনায়, যা দর্শক-শ্রোতাদের মধ্যে গভীর আবেগ সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

“জয়পুরহাটে ইসলামী সংগীতের উজ্জ্বল আয়োজন: সিজন-১ এর বিজয়ীদের সংবর্ধনা”

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫

featured Image

জয়পুরহাটে ‘কণ্ঠে তোল সুর’ সিজন-১ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন।

“সুস্থ সংস্কৃতির শুভ্র আলোয় দূর হয়ে যাক আধার কালো” স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে ইসলামী গানের বৃহত্তম রিয়ালিটি শো ‘কণ্ঠে তোল সুর’ সিজন-১ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্ভাবন সাহিত্য সংসদ আয়োজন করে।

ওমর ফারুক শাওন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন ইসলামী সংগীতের জনপ্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক, যাঁর হৃদয়ছোঁয়া পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। পরিবেশনায় উঠে আসে ইসলামী ভাবধারা, মানবিকতা ও নৈতিকতার বার্তা।

উদ্ভাবন সাহিত্য সংসদের পরিচালক তানভির আহমেদ দীপ সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি ছিলেন হাফেজ আবু মুসা, নির্বাহী পরিচালক, সসাস। বিশেষ অতিথি ছিলেন মো: মিনার উদ্দিন, কেন্দ্রীয় প্রকাশনা ও ফাউন্ডেশন সম্পাদক, সসাস। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট কালচারাল একাডেমির প্রধান উপদেষ্টা ফজলুর রহমান সাইদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মো: তারেক হোসেন, চেয়ারম্যান, উদ্ভাবন।

বক্তারা বলেন, সুস্থ ধারার ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ বর্তমান প্রজন্মকে নৈতিকতা ও আদর্শের পথে পরিচালিত করতে পারে। সামাজিক অবক্ষয়ের সময়ে ইসলামী সাংস্কৃতিক আয়োজন জাতিকে আলোর পথ দেখাবে। ইসলামি মূল্যবোধ ও সংগীত সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতার বাতিঘর হিসেবে কাজ করতে পারে।

অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে সম্মাননা ক্রেষ্ট, নগদ অর্থ, সনদ ও বই পুরস্কার হিসেবে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার। অনুষ্ঠান শেষ হয় ওবায়দুল্লাহ তারেকের ইসলামি সংগীত পরিবেশনায়, যা দর্শক-শ্রোতাদের মধ্যে গভীর আবেগ সৃষ্টি করে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত