ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের উড়ালসেতু থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের ঠিক নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক ব্যক্তি হাঁটছিলেন। এ সময় উপর থেকে ভারী বিয়ারিং প্যাড তার মাথায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে তার নাম আবুল কালাম (৩৫) বলে নিশ্চিত করা হয়েছে। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। পাসপোর্টে মালয়েশিয়ার ভিসা পাওয়া গেছে। পাসপোর্টের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হয়।
ঘটনার বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, “আমরা সঙ্গে সঙ্গে স্টেশন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া চলছে।”
দুর্ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, বিয়ারিং প্যাডটি অত্যন্ত ভারী ছিল। এটি পড়ে একজন মানুষ মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতের একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয় এবং কিছুক্ষণ পরিবহন চলাচলেও বিশৃঙ্খলা দেখা দেয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসী বলছেন, যাতায়াতের নিরাপত্তায় মেট্রোরেল কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন