নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করেছে সরকার: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম, বুধবার (২৯ অক্টোবর ২০২৫):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার।

আজ (বুধবার) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণার্থীদের সনদ ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের দুস্থ, এতিম ও অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণদের জন্য নানামুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এ অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান করা হয়। এছাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ক্যাপিটেশন গ্রান্ট, শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা, চা-শ্রমিকদের উন্নয়ন কার্যক্রম, গুরুতর রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা এবং ভিক্ষাবৃত্তি নিরসনসহ নানা কল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক সেবার কলেবর বৃদ্ধি করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। সমাজসেবামূলক কাজে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। বক্তৃতা করেন বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।

পরে ধর্ম উপদেষ্টা ২০২৪-২৫ অর্থবছরের জন্য চট্টগ্রাম জেলার নিবন্ধিত ১৮১ সংস্থার প্রতিনিধিদের মাঝে মোট ৬৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান, ৪১ জন দুস্থ ও দরিদ্র ব্যক্তির হাতে ৪ লাখ ১০ হাজার টাকার চেক, এবং ১০২ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ৪৫ লাখ টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করেন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের হাতে সনদও তুলে দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করেছে সরকার: ধর্ম উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

featured Image

চট্টগ্রাম, বুধবার (২৯ অক্টোবর ২০২৫):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার।

আজ (বুধবার) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণার্থীদের সনদ ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের দুস্থ, এতিম ও অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণদের জন্য নানামুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এ অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান করা হয়। এছাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ক্যাপিটেশন গ্রান্ট, শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা, চা-শ্রমিকদের উন্নয়ন কার্যক্রম, গুরুতর রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা এবং ভিক্ষাবৃত্তি নিরসনসহ নানা কল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক সেবার কলেবর বৃদ্ধি করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। সমাজসেবামূলক কাজে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। বক্তৃতা করেন বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।

পরে ধর্ম উপদেষ্টা ২০২৪-২৫ অর্থবছরের জন্য চট্টগ্রাম জেলার নিবন্ধিত ১৮১ সংস্থার প্রতিনিধিদের মাঝে মোট ৬৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান, ৪১ জন দুস্থ ও দরিদ্র ব্যক্তির হাতে ৪ লাখ ১০ হাজার টাকার চেক, এবং ১০২ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ৪৫ লাখ টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করেন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের হাতে সনদও তুলে দেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত